প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো ৩ বন্ধুর

নিউজটি শেয়ার লাইক দিন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টা  দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

নিহত তিন বন্ধু হলেন— মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন , ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী এক প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *