সাতক্ষীরা-যশোরের আকাশে অদ্ভুত আলোকচ্ছটা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: হঠাৎ করেই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে সাতক্ষীরা ও যশোরের আকাশে অদ্ভুত আলোর ছটা দেখে মানুষ কৌতূহল হয়ে পড়েছে।

যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে। অনেকেই এ চিত্রের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শেয়ার করেছেন। সৌরজগৎ বিশেষজ্ঞরা বলছে এগুলা উল্কাপিণ্ড।

বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর ২০২২) সন্ধ্যা ৬টার পরে যশোর ও সাতক্ষীরা জেলাব্যাপী এ দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি আবার অদৃশ্য হয়েও যায়।

দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন তারা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এগুলোকে উল্কাপিণ্ড বলা হয়। এসব উল্কাপিণ্ড সূর্যের বলায় থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে। ছুটতে থাকার সময় প্রচন্ড আলো ছড়ায়। ঘন্টায় ৭৮ কিলোমিটার বেগে এগুলো ছুটতে থাকে। তবে ভয়ের কিছু নাই এগুলো পৃথিবীতে আসার আগেই মহাশূন্যে এগুলো ধ্বংস হয়ে যায়। দেশের দক্ষিণ পশ্চিমের এজেলা দু’টির আকাশে এ ধরনের আলো থাকে প্রায় এক ঘন্টা ধরে। পরে সেগুলো হাওয়ায় মিশে যায়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *