ইয়াবাসহ বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার চেয়ারম্যানের নাম আব্দুর রাজ্জাক মিলন। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া।

এয়ারপোর্ট সূত্র থেকে জানা গেছে, ৮টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে আব্দুর রাজ্জাক ও তার সহযোগীর ঢাকায় যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাশ নেওয়ার সময় তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আটক দুই জনকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  তিনি আরো জানিয়েছেন আটক চেয়ারম্যান ও তার সহযোগী তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাঝেমধ্যে ব্যবসাও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *