জালিয়াতি ও প্রতারণার মামলায় ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: জালিয়াতি ও প্রতারণার মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাকে কাওরান বাজার পত্রিকা অফিস থেকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ ।

 

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন।

মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *