অনলাইন ডেস্ক: যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে। তবে হেলিকপ্টারটিতে নিহত এই সাতজন ছাড়া আর কোন যাত্রী ছিল কিনা সে বিষয়ে এখনো জানায়নি কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদমাধ্যম বলছে, কেদারনাথের গরুর চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এরপরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।