অভয়নগরে বয়লার বিস্ফোরণে মিল শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগরে প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে শফিকুল ইসলাম (২৫) নামে এক মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মিল শ্রমিক শফিকুল ইসলাম যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

শফিকুল বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাপুর গ্রামে শ্বশুর গফফার গোলদারের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সেখান থেকেই দীর্ঘদিন যাবত ওই মিলে কর্মরত ছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামিম হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সোমবার রাত আনুমানিক ১০টার বয়লারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শফিকুলের মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় মিল মালিক রনি ও তার ভাই জনি আহত হন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *