বেনাপোলে ৫১ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ আটক- ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৫১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা সহ আশিক মিয়া (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক আশিক মিয়া শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালের চরহাট কলিমুল্লাহ মাস্টার কান্দি টঙ্গী কান্দি এলাকার নুরুল হক মোল্লার ছেলে।

শুক্রবার (৩ই সেপ্টেম্বর ২০২২)  সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করেন।

এসব মুদ্রার মধ্যে রয়েছে,ইউএস ডলার ২২ হাজার ৩০০ সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭ হাজার ৪৩০ টাকা, বিদেশী মদ ৮ বোতল, ১টি মোবাইল ফোন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, শুক্রবার সকালে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা টহলরত অবস্থায় আটক আশিককে সন্দেহ ভাবে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘোরাফেরা করতে দেখে। এ সময়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এরপর তার কাছে থাকা একটি লাগেজের মধ্যে সনপাপড়ী ও বিভিন্ন প্রকার বিস্কুটের প্যাকেটের মধ্যে অভিনব কায়দায় স্তরে স্তরে সাজানো ইউএস ডলার ২২ হাজার ৩০০ সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭ হাজার ৪৩০ টাকা, বিদেশী মদ ৮ বোতল, ১টি মোবাইল ফোন জব্দ করেন। পরে তার বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *