স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে অভয়নগর থানার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে যশোর অভয়নগর থানা পুলিশের আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পথসভা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/06/5252022231647.jpg

শনিবার বেলা ১টায় অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরের সামনে সমাজের সকল পেশাজীবি মানুষের উপস্থিতিতে এ পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

প্রথমে র‌্যালিটি থানা চত্বর থেকে শুরু করে উপজেলা চত্বর ও নুরবাগ হয়ে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। পরে কেক কেটে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম শামীম হোসাইন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এটি বাংলাদেশের অহংকার। বাংলাদেশের সরকার বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমরা নিজেরাও নিজেদের অর্থায়নে বড় প্রকল্পের কাজ সম্পন্ন করতে সামর্থ্য লাভ করেছি। এই সেতু উদ্বোধন এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে। একদিকে যেমন ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূরত্ব কমেছ, তেমনি ভাবে সময় ও অর্থ অপচয় রোধ হবে। শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে এ স্বপ্নের সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এই স্বপ্নের সেতু নির্মাণের ফলে ঢাকা ও কলকাতার সাথে নতুন করে যোগাযোগের সেতুবন্ধন তৈরি হবে। তিনি এই সেতু নির্মাণে প্রধান পরিকল্পনাকারী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/06/IMG-20220625-WA0004.jpg

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি, উপজেলা পরিষদের সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *