নিজস্ব প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা কায়েমকোলা বাজারে স্বর্ণের দোকান ও ইলেকট্রনিক্সের দোকানে চুরি হওয়া টাকাসহ তিন চোর কে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়নের (র্যাব-৬) সদস্যরা।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যশোর শহরতলীর ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ সদস্যরা প্রথমে আল আমিন (২১) হাওলাদার নামে এক চোরকে আটক করেন। আটক আল আমিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া বড় মাছুয়া গ্রামের রুবেল হাওলাদারের ছেলে। আল আমিন হাওলাদার যশোর ধর্মতলা বকুলতলা এলাকায় বসবাস করে যশোর সহ বিভিন্ন স্থানে দোকান চুরির সাথে জড়িত ছিলো। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপর ভিত্তি করে খুলনা থেকে আরও দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আজিগ্রামের হাফিজুর সরদারের ছেলে আঃ কাদের (২৫), একই এলাকার বাবলু মোল্লার ছেলে রাজু মোল্লা (২৮)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৩ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা এবং চোরাইকৃত ১ লাখ ৭১ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত ১ টি নতুন ইজিবাইক উদ্ধার করেন।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন,গত ২৩ জুন ২০২২ তারিখ (বৃহস্পতিবার) রাত সাড়ে বারোটার হতে রাত আড়াইটার মধ্যে ঝিকরগাছার কায়েমকোলা বাজারের প্যারেন্টস সুপার মার্কেটের জিয়া ইলেকট্রনিক্স ও মুসলিম জুয়েলার্স এর ক্যাশে জমা নগদ কয়েক লক্ষ টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক জিয়াউর রহমান চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এরপর বিষয়টি যশোর র্যাব-৬ এর কোম্পানী লে:কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকস দল চোর চক্রকে ধরতে ছায়া তদন্ত শুরু করে প্রথমে তাদেরকে সনাক্ত করেন ও অবস্থান নির্ণয় করেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে প্রথমে যশোর শহরতলীর ধর্মতলায় অভিযান চালিয়ে আল আমিন (২১) হাওলাদার নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়। পরে আল আমিন হাওলাদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপর ভিত্তি করে খুলনা থেকে আব্দুল কাদের ও রাজু মোল্লা নামে আরও দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময়ে তাদের কাছ থেকে চোরাইকৃত ৩ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা এবং চোরাইকৃত ১ লাখ ৭১ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত ১ টি নতুন ইজিবাইক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।