স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা পিকআপ ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মাহাদি (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে যশোর চৌগাছা সড়কের আব্দুলপুর নামকস্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভ্যানে থাকা দুই শিশু যমজ সহদর তামিম (৬) ও শামীম (৬) গুরুতর আহত হয়েছে।
নিহত মাহাদি চুড়ামনকাটির গোবিলা গ্রামের মৃত নয়েজ উদ্দীনের ছেলে ও গুরুতর আহত শামিম ও তামিম আব্দুলপুর গ্রামের আব্দুল জলিলের জমজ ছেলে ।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে শিশু তামিম (৬) ও তার জমজ ভাই শামীম (৬) কে সাথে নিয়ে তাদের মা চুড়ামনকাটি থেকে আব্দুলপুর বাড়ি যাওয়ার জন্য মাহাদির অটো ভ্যানে ওঠেন। পথিমধ্যে আব্দুলপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেয়ারা বোঝাইকৃত খুলনা মেট্টো ১১-১৯০২ নাম্বারধারী একটি পিকআপ গাড়ি তাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যান গাড়ীটি রাস্তার পাশে উল্টে গেলে ভ্যান চালক মাহাদি ও দুই শিশু তামিম ও শামীম গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাদিকে মৃত ঘোষণা করেন।
যশোর সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এ এস আই মুনির জানান, দুর্ঘটনা ঘটার সাথে থাকবে বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটি কে আটকে রাখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে গাড়ীটি ও চালক বাপ্পিকে হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় নিহত ও আহত শিশু দুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।