যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আবারো কিশোরের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সিরাজ উদ্দিন (১৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত সিরাজ উদ্দিন নীলফামারীর জসীমউদ্দীনের ছেলে।

এর আগে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের প্রহারে এক যুবক মৃত্যু হয়। তাছাড়া কিশোর বন্দীদের মাঝে সংঘর্ষের ঘটনায় প্রায় কিশোর উন্নয়ন কেন্দ্রের ভিতরে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটে।

বিশেষ সূত্র জানিয়েছেন শনিবার সকালে কিশোর সিরাজ উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পর্যায়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎক আহমেদ তারেক শামস বলেন, গত কয়েকদিন আগে শিশুটাকে কিশোর উন্নয়ন কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রদান করেছিলেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে সে মারা যায়। তবে কোন রোগে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলে তিনি জানান।

বিষয়টি জানতে চাইলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জাকির হোসেন নামে এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাস আগে লালমনিরহাট আদালত কিশোরকে উন্নয়নের জন্য যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। সেই সময় থেকেই সে অসুস্থ্য ছিলো। গত শনিবার তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাকে সঠিকভাবে তত্ত্বাবধান না করায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *