ট্রাস্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হলেন ওসি সুমন ভক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা প্রতিনিধি: পুলিশকে গণ বান্ধব ও কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য এসএম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড-২০২১ পদকে ভূষিত হয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি শনিবারে এ পুরস্কার প্রদান করেন। এবছর তিনটি ক্যাটাগরিতে ৩জন পুলিশ অফিসার এ পুরস্কৃত হন। ২৮ মে শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩৮তম সাধারণ সভায় পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ অ্যাওয়ার্ড তুলে দেন।

অফিসার ইনচার্জ সুমন ভক্ত ২০০৭ সালে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সাব-ইন্মপেক্টর হিসেবে গোপালগঞ্জ জেলায় যোগদানের মাধ্যমে চাকুরী জীবন শুরু করেন। ২০১৮ সালে ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি পেয়ে যশোর কোতয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) পদে যোগদান করেন। পরে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) চাকরি করেন। বর্তমানে ২০২১ সালের ২০ নভেম্বর তিনি অফিসার ইনচার্জ হিসাবে ঝিকরগাছা থানায় যোগদান করেন।

সুমন ভক্ত ২০১৯ ও ২০২০ সালে পুলিশ প্রধান কর্তৃক শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার সনদ অর্জন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, যারা আমাকে বিভিন্ন কাজে সময় ও সঙ্গ দিয়ে দায়িত্ব পালনে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যাতে যাতে রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের পাশে থাকতে পারে তার জন্য তিনি সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *