চোর সন্দেহে ‘প্রতিবন্ধী’ যুবককে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান। নিহত বিপ্লব হোসেন (২৮) মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *