খুলনায় তিনতলার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে রেজাউল (৪৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি কয়রার খুড়িয়া মহারাজপুরের হোসেন সরদারের ছেলে। শনিবার (২১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিস্ত্রিপাড়া বাজারের পিছনে আমিনুর রহমানের বাড়ির তিনতলায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে রেজাউল মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *