স্টাফ রিপোর্টার: যশোরে অপু ঘোষ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে যশোরের র্যাব-৬ সদস্যরা।
আটক আপু ঘোষ যশোর ৮নং ওয়ার্ড বেজপাড়া এলাকার আশিষ ঘোষের ছেলে।
বুধবার বিকেল চারটার দিকে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক নম্বর পানির ট্যাংকির গলির মনি ‘স’ মিলের সামনে থেকে তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করেন র্যাব-৬ সদস্যরা। এসময় র্যাব-৬ সদস্যরা তার কাছ থেকে মাদক বেচাকেনার সাড়ে চার হাজার টাকা ও একটি মোবাইল ফোনে জব্দ করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান জানান, বুধবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অপু ঘোষ মাদক কেনাবেচা জন্য যশোর ৫ নম্বর ওয়ার্ডের এক নম্বর পানির ট্যাংক গলির মোড়ে অবস্থান করছে।এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।