চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে শাহিন ও সাগর নামে দুই বন্ধুর মৃত্যু ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা ৬টার দিকে উপজেলার ইলিশমারী ঈদগাহ পাড়ায়।
নিহত শাহীন হোসেন হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে। তার বন্ধু সাগর একই গ্রামের বাবর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শাহীন মোটর সাইকেল চালাচ্ছিলেন আর পেছনে বসাছিলো সাগর। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফারুকের বাড়ির সামনের বিদ্যুতের খুটিতে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়। পরে সাগরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার জানায়, ঈদ উপলক্ষে তারা মহেশপুরের বিদ্যাধরপুরে যাচ্ছিলেন। এ ঘটনায় চৌগাছায় শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।