সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভয়ংকার মাদক এলএসডিসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভয়ংকার মাদকদ্রব্য দুই বোতল ভারতীয় এলএসডিসহ নজরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরা কাকডাঙ্গা সীমান্তের গেড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নজরুল ইসলাম (৪৭) সাতক্ষীরার কলারোয়া উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে আনা লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) নামের মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপি’র একটি টহল দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

বিজিবি’র টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে দলের সদস্যরা সকাল ১০টার দিকে সীমান্তের গেড়াখালী এলাকা থেকে নজরুল ইসলামকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে দুই বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলা কাকডাঙ্গা গেড়াখালী সীমান্তের  এলাকায় অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদকদ্রব্যসহ নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *