শার্শা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের শার্শা থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২১এপ্রিল) বিকালে শার্শা থানা চত্বরে এই দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে শাশা থানা পুলিশ
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত স্বগত বক্তব্য দেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান । পরে দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সেখানে ইফতার করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।
অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড ইনভেস্টিগেশনের সাইফুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র, বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা উপজেলা সহকারি কমিশনা ভুমি রসনা শারমিন মিথি,শার্শা পল্লী বিদ্যুৎতের ডিজিএম জাহাঙ্গীর আলম,অফিসার ইনচার্জ মামুন খান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।