যশোরে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত বর্ষবরণ উদযাপন পর্ষদের আয়োজনে শোভাযাত্রাটি মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সকাল থেকে যশোরের ৩০টি সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ শত শত মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।তারা নানা ধরনের বাদ্যযন্ত্রের সাথে নেচে, গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিশ্বব্যাপী করণা মহামারীর কারণে গত দুই বছর যশোরে মঙ্গল শোভাযাত্রাও বর্ষবরণ বন্ধ ছিল। ধীরে ধীরে করোনা মহামারীর ঘোর অন্ধকার কাটতে থাকায় এবার মঙ্গল শোভাযাত্রা স্বতঃস্ফূর্তভাবে মানুষ উদযাপন করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *