চৌগাছায় মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে তাকে গলা কেটে হত্যা করে মৃতদেহটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত কাইয়ুম আলী যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদার ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয় চৌগাছা উপজেলার এক নম্বর ফুলসার ইউনিয়নের সৈয়দপুরে গ্রামের সৈয়দপুর টু সাতমাইল পাকা রাস্তার পাশে আরিফুল ইসলামের জমিতে কে বা কারা অজ্ঞাত এক ব্যক্তি কে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, নিহত কায়ুম আলী পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। সে গতকাল রাত সাড়ে দশটার দিকে মোটরসাইকেল নিয়ে চৌগাছায় আসে। এর আগে মেয়ের জামাইয়ের ফোনে কথা হয়। তারপর থেকে আর কারো সাথে সে কথা বলেননি। সকালে চৌগাছার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর সড়কের পাশে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চুরি করতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। এর পরেই পুলিশ হত্যাকারীদের ধরতে অভিযানে নামবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *