অভয়নগরে জাল দলিল করায় দুই দলিল লেখকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: অভয়নগরে জাল দলিল করার অভিযোগে দু’ দলিল লেখকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার নওয়াপাড়ার বুইকারা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে শাহিন হোসেন মোল্লা বাদী হয়ে এ মামলা করেছেন।

অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, গুয়াখোলা প্রফেসরপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম তরফদারের স্ত্রী শ্যামলী আক্তার, গুয়াখোলার ইসাদির দলিল লেখক সিরাজুল হক, শংকরপাশার ইনতাজ আলী ফারাজীর ছেলে ফারাজী নাসির উদ্দিন, চেঙ্গুটিয়ার দলিল লেখক সিরাজুল ইসলাম ও গুয়াখোলার মৃত ওলিয়ার রহমানের ছেলে তৌহিদুর রহমান লিপটন।

মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ নভেম্বর শাহিন মোল্লা কামরুজ্জামান মজুমদারের কাছ থেকে চার শতক জমি কেনেন। এছাড়া আরও দু’ শতক জমি পৈত্রিক সূত্রে পেয়ে তিনি ছয় শতক জমির মালিক হন। চলতি বছরের ৬ জানুয়ারি আসামি তৌহিদুল রহমান লিপটন একটি দলিলের ফটোকপি নিয়ে শাহিন হোসেন মোল্লার বাড়িতে এসে দেখিয়ে নিজেকে এক শতক জমির মালিক দাবি করেন। ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি শ্যামলী আক্তারের কাছ থেকে ওই জমি কেনেন বলে দাবি করেন। তার দলিলে দেখা যায় শাহিন হোসেন মোল্লা ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি শ্যামলী আক্তারের কাছে এক শতক জমি বিক্রি করেছেন। এরপর ২০২১ সালের ১১ জানুয়ারি শাহিন মোল্লা দলিল তুলে দেখেন আসামিরা একে অপরের সহযোগিতায় জালিয়াতি করে একটি ভুয়া দলিল সৃষ্টি করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *