যশোরে শিক্ষককে যুবলীগ নেতার হত্যার হুমকির অডিও ক্লিপ ভাইরাল, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহারের এক শিক্ষকের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকির অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার সাথে সাথে যশোরের সব শ্রেণীর মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

শিক্ষককে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি এ অডিও ক্লিপ গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনার পরপরই শিক্ষক রবিউল ইসলাম যশোর কোতয়ালী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। পুলিশ বলছে যথাযথ ভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম মুঠোফোনে হুমকির কথোপকথনের অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে মোবাইল ফোন বন্ধ রেখে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী প্রধান শিক্ষকের করা জিডিতে তিনি উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগের কমিটির অগোচরে যুবলীগনেতা মাজহার ও তার সহযোগীরা এডহক কমিটির সভাপতি হিসাবে মনিরুজ্জামানকে নিযুক্ত করেন। এতে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা ওই কমিটির বিরুদ্ধে অনাস্থা আনাসহ একজন অভিভাবক হাইকোর্টে মামলা দায়ের করেন। বর্তমানে আদালতে মামলাটি চলমান রয়েছে।
গত ২৪ মার্চ দুপুর দুইটার দিকে মাজহার তার ০১৭১১৪৮৭৭১৯ নম্বর থেকে প্রধান শিক্ষককে ফোন দিয়ে কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে বলেন। তাকে কমিটির বিষয়ে মামলা চলমান রয়েছে জানালে মাজহারুল ইসলাম মোজাহার শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই জিডির মাধ্যমে নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলেন।

বিষয়টি নিয়ে মাজহারুল ইসলাম মাজহারের মুঠোফোনে সংযোগ দিয়ে ও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। যে কারণে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে যশোরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে ভিডিও ক্লিপটা আমরা দেখেছি। তাছাড়া ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া মাধ্যমে এগিয়ে যাচ্ছি। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *