দুলাভাইয়ের বিরুদ্ধে মুক্তিপণ চেয়ে শিশু শ্যালক হত্যার অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দুলা ভাইয়ের বিরুদ্ধে মুক্তিপণ চেয়ে শিশু শ্যালক রেহান(২) কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাভাই আবু বক্কর ফরিদ (২২) কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

নিহত রেহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুচ্চির ছেলে ৷ আটক আবু বক্কর ফরিদ যশোর শহরের পালবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে। দুলাভাই আবুবক্কার ফরিদ শ্যালক রেহানকে মানিকগঞ্জ থেকে যশোরের নিয়ে এসে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল ও পুলিশ সুত্র জানায়, আবু বক্কর ফরিদ মঙ্গলবার সকালে তার শ্যালক রেহানকে মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জ থেকে অপহরণ করে যশোরে নিয়ে আসেন। পথে শিশুটিকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এসময় শিশুটির কান্নার আওয়াজ মোবাইলে তার বাবা-মাকে শোনান ঘাতক ফরিদ। সকাল সোয়া ১১টার দিকে শিশুটির অবস্থা খারাপ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালে শিশু ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, শিশুটিকে সড়ক দুর্ঘটনায় আহত হিসাবে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুদের অবস্থা সংকটাপন্ন হয় তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এ চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, শিশু অপহরণ ও হত্যার দায় আবুবক্কার ফরিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *