পুতিনের বিরুদ্ধে বাইডেনের বক্তব্যে নাখোশ ম্যাক্রোঁ

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বাইডেনের জ্বালাময়ী বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুতিনকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তা থেকে নিজেকে দূরে রেখেছেন।

গত রাতে পোলান্ডের ওয়ারস শহরে বাইডেন পুতিনকে আক্রমণ করে বক্তব্য দেন। রুশ প্রেসিডেন্টকে তিনি ‘কসাই’ এবং ‘পুতিন ক্ষমতায় থাকতে পারেন না’ বলে মন্তব্য করেন।

এই বক্তব্যের পর রাশিয়া প্রতিক্রিয়া দেখায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না সেটা নির্ধারণ করবে রাশিয়ায় জনগণ।

অবশ্য হোয়াইট হাউস পরবর্তীতে এক ব্যাখায় বলেছে, বাইডেন রাশিয়ার ক্ষমতা পরিবর্তনের কোনো কথা বলেননি। তিনি বলেছেন, অন্য কোনো দেশে পুতিন আক্রমণ চালাতে পারেন না।

পুতিনকে নিয়ে বাইডেনের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার বিষয়ে ম্যাক্রোঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ম্যাক্রোঁ বলেন, বাইডেনের মতো তিনি ওইসব শব্দগুলো ব্যবহার করবেন না।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, সব কিছু করা উচিত উত্তেজনা থামানোর জন্য, যাতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়।

ম্যাক্রোঁ বলেন, তার লক্ষ্য প্রথমে যুদ্ধবিরতি এবং পরবর্তীতে সম্পূর্ণ সেনা প্রত্যাহার।

এটা করতে হলে কথা কিংবা কাজের মাধ্যমে উত্তেজনা বাড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *