যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে মুন্না (২০) ও তাজউদ্দিন (৩৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে যশোর খুলনা মহাসড়কে বসুন্দিয়ার দোলনঘাটা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আহতরা হলেন- যশোর সদরের বলরামপুর গ্রামের লিটনের ছেলে মুন্না (১৯), জব্বারের ছেলে তাজউদ্দিন (৪০), শহরতলির শেখহাটির আবুলের ছেলে জামাল (৪৫), মণিরামপুর উত্তর পাড়ার ইসহাকের ছেলে মিন্টু (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি বাস এবং বিপরিতমুখী একটি মাটির ট্রাকের দোলনঘাটা মোড়ের টার্নিং ঘোরার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।

এর ফলে ঘটনাস্থলে মুন্না ও তাজউদ্দিন মারা যায়। এবং আরো চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় কয়েকজন লোক ৬ জনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় আধা ঘণ্টা আগেই দুই জনের মৃত্যু হয়েছে। বাকি চারজন কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে দুজন আর অবস্থা এখনও সঙ্কটাপন্ন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সংঘাত ট্রাক্টর ও বাস টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।  এ ঘটনায় হাইওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *