স্টাফ রিপোর্টার: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে (১২) রাজিয়া খাতুন বুধবার বেলা তিনটার দিকে মাগুরা জেলা শ্রীপুরে নদীর চরে রসুনের ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয়। এসময়ে রাজিয়াকে একা পেয়ে হাসান শেখ(২৩) প্রথমে তাকে ধর্ষণ করেন।
এরপর তাকে গলাকেটে হত্যা করে। এরপর বাড়ি থেকে ৫০০ গজ দূরে গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দিয়ে রাখে। পরের দিন বেলা এগারটার দিকে রাজিয়ার বাবা মা রাজিয়ার লাশের সন্ধান পান। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ধর্ষক হাসান শেখ আটক হওয়ার পরে।
আটক ধর্ষক হাসান শেখ মাগুরা শ্রীপুর হাট শ্রীকোল গ্রামের ফজলুল শেখের ছেলে।

যশোর র্যাব-৬ এর কোম্পানি লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে রাজিয়া নদীর চরে পিয়াজের খেত দেখতে গিয়ে নিখোঁজ হন। এর পরের দিন বেলা ১১টার দিকে রাজিয়ার বাড়ির ৫০০ গজ দূর একটি গর্তের ভিতর রাজিয়ার মৃত্যু দেহ দেখতে পায় তার পরিবারের লোকজন। বিষয়টি শ্রীপুর থানাকে জানালে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়ার মৃত্যু দেহ ওই গর্ত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা জেনারেল হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে পুলিশ শনাক্ত করে রাজিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এরপর একটি গর্তের ভিতর লাশটি ফেলে রাখে ধর্ষক হাসান শেখ।
শুক্রবার রাতে নিহত কিশোরীর পিতা মিখিজ শেখ শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় যশোর র্যাবের সদস্যরা এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডে হাসান শেখের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হোন। এরপর র্যাব সদস্যরা তাকে ধরতে অভিযানে নামে। একপরয়ে গত রাত সাড়ে আটটার দিকে র্যাব সদস্যরা শ্রীপুর এলাকা থেকে হাসান শেখ কে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ঘাতক হাসান শেখ রাজিয়াকে হত্যার বিষয়টি বর্ণনা করেন।