স্টাফ রিপোর্টার যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গফুর মোল্লা (৪৮), মিরাজ হোসেন (৩২) ও মামুন হাসান (৩৪) নামে ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রবিবার (১৩ মার্চ২০২২খ্রিঃ) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই এসআই লিটন কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান, এএসআই শফিউর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার শেখহাটি গ্রামের গফুরের বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেন।
আটক মাদক ব্যবসায়ী গফুর মোল্লা শেখহাটি গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে, মিরাজ হোসেন একই এলাকার আমির হোসেনের ছেলেও মামুন হোসেন যশোর সদর উপজেলার ক্যান্টনমেন্ট নুরপুর এলাকার আলি আহাম্মেদ এর ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৬ হাজার টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রোববার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যশোর শেখাটি গফুরের বাড়ির সামনে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে।
বিষয়টি পুলিশ সুপারকে অবগত করলে পুলিশ সুপার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে যশোর শিশু হাসপাতালের পাশে মামুন টি স্টোর হতে মাদক ব্যবসায়ী মামুন কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।