কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরিত হয়ে দুই শিশু আহত

নিউজটি শেয়ার লাইক দিন

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর মধ্যে হাবিবুরের অবস্থা গুরুতর।

তাদেরকে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

 

আহত শিহাব হাসান ওই গ্রামের সুমন হোসেনের ছেলে এবং হাবিবুর একই গ্রামের হাসানের ছেলে।

আহত শিহাব হাসানের পিতা সুমন হোসেন জানান, আমার ছেলে ও হাসানের ছেলে বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলছিল। হঠাৎ তারা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখে সেটা খুলে দেখে তার মধ্যে চাউলের কুড়ার ভিতর লাল টেপ পেচানো একটি বলের মত কৌটা দেখতে পায়। কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি বিস্ফোরিত হয়। এতে হাবিবুর মারাত্মক আহত হয় এবং শিহাব হাতে ও মুখে অল্প আঘাত পায়। পরে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে দেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বাগআঁচড়া একটি ক্লিনিকে ভর্তি করেছে। বিষয়টি নিয়ে শিশুদের কেউ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে বোমা পাওয়ার কথা তারা জানিয়েছে। তবে অন্য কোন ঘটনা এর সাথে জড়িত আছে কিনা? সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এর পরেই বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *