ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন যশোরের সর্বস্তরের মানুষ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: আজ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন যশোরের জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জাসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলম, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এম.পি) , আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর কবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ উপস্থিত ছিলেন।

এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মো. আলী রেজা, সাধারণ সম্পদক শাহানুর আলম শাহীন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।

এছাড়া, প্রেসক্লাব যশোরের পক্ষ থেকে সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। যশোর সাংবাদিক ইউনিয়নের সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সভাপতি দ্বীন ইসলাম দিনু।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *