শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন বেনাপোল পোর্ট থানা ও জিআরপি পুলিশ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালবাসা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন বেনাপোল পোর্ট থানা পুলিশের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ কামাল হোসেন ও খুলনা রেলওয়ে জোনের পুলিশের পক্ষ থেকে বেনাপোল রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিতাফুর রহমান।

দিবসের প্রথম প্রহরে কাগজপুকুর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করেন। এছাড়া বেনাপোলে বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *