স্টাফ রিপোর্টার: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা-একটি প্রাইভেটকারসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গোয়েন্দা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,শনিবার (০৫ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ) রাত সাড়ে নটার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল ধান্যখোলা ক্যাম্প বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে কালু মোড়ল (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃত কালু মোড়ল ধান্যখোলা উত্তর পাড়া এলাকার নবীস উদ্দিন মোড়লের ছেলে।

অপর এক অভিযানে যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা শনিবার রাত দুইটার দিকে যশোর সদর উপজেলার পুলেরহাট ধোপাখোলা নিমতলা বাজারে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেন। তবে গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে বুঝতে পেরে মাদক পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (০৫ ফেব্রুয়ারী ২০২২খ্রিঃ) রাত দুইটার দিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) শফিউর রহমান সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানার পুলেরহাট ধোপাখোলা নিমতলা বাজারে অভিযান ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১টি প্রাইভেটকার উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা।
যশোর গোয়েন্দা (ডিবি) পলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃত কালু মন্ডল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, একটি প্রাইভেটকার ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদক সহ আটক ব্যক্তির বিরুদ্ধে ও অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত প্রাইভেট কার ও মাদক ব্যবসায়ীকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।