ফুলতলায় মস্তকবিহীন নারীসহ দু’জনের মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

দৌলতপুর প্রতিনিধি: খুলনা জেলার ফুলতলা উপজেলার পৃথক পৃথক স্থান থেকে মস্তকবিহীন এক নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে ফুলতলার উত্তরডিহী গ্রাম থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ।

অপরদিকে ফুলতলার যোগীনিপাশা গ্রামের মোহাম্মাদ আলী মোল্লার ছেলে হানিফ পরিবহনের সুপারভাইজর মেহেদী হাসান তুহিনের (৪৫) মরদেহ বিলের পাশের একটি ছফেদা গাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই এালাকার বাসিন্দা কাজী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে তুহিন মোল্লা বিলের নিজ জমিতে পানি দিতে গিয়ে সন্ধ্যা অবধি বাড়িতে না ফিরলে খোজাখুঁজির পর তার মরদেহ বিলের পাশে থাকা একটি ছফেদা গাছে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ তার মরদেহ খুলনা মর্গে পাঠিয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফুলতলার উত্তরডিহী গ্রাম থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই নারীকে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। তাছাড়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার দুপুরে ফুলতলা যুগ্নিপাশা এলাকায় একটি সবেদা গাছে গলায় রশি দিয়া অবস্থায় মেহেদী হাসান তুহিন নামে হানিফ পরিবহনের এক সুপারভাইজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মেহেদি হাসান তুহিন ফুলতলা যুগ্নিপাশা গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে। এ দুটি ঘটনায় ফুলতলা থানার দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *