যশোরে ৮৩ নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে গত কয়েক সপ্তাহ ধরে।বাংলাদেশেও প্রতিনিয়ত করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে এই সংক্রমণ যশোরেও হু হু করে ছড়িয়ে পড়েছে।

আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ এবং ৫৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

যবিপ্রবি পরীক্ষণ দলের সদস্য ও চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, যশোরের করোনা পরিস্থিতি ভয়াবহ। খুব অল্পসংখ্যক স্যাম্পল পরীক্ষা করে এ বিপুল সংখ্যক মানুষের দেহে করোনা ভাইরাসের ফলাফল পজিটিভ এসেছে। এটা যশোরের মানুষকে আতঙ্কগ্রস্ত করবে। তবে আতঙ্কগ্রস্থ না হয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *