রাজশাহীতে খুন করে গরু-বাছুর লুট

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহীর দাশপুকুর এলাকায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তিকে খুন করে দু’টি গরু ও দু’টি বাছুর লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মজিদ এলাকার আব্দুল আজিজের ছেলে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, দাশপুকুর বাইপাসে খাস জমিতে দু’টি গরু এবং দু’টি বাছুর পালন করতেন আব্দুল মজিদ। পাশে একটি চৌকিতে তিনি ও তার স্ত্রী ঝর্না বেগম থাকতেন। তার স্ত্রী গত রাতে তার সাথে ছিলেন না। রাত ১২টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে দু’টি গরু ও দু’টি বাছুর নিয়ে গেছে।

এ ব্যাপারে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর নিহতের মরদেহ উদ্ধার করে কিছুক্ষণের মধ্যেই ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *