কেশবপুরে নৌকা বিদ্রোহী সমানে সমান, স্বতন্ত্রে ২

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর প্রতিনিধি: পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে কেশবপুর উপজেলার নৌকা সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী সমর্থিত প্রার্থী সমানে সমান জয় পেয়েছে। এ নির্বাচনে নৌকা ৪ বিদ্রোহী ৪, স্বতন্ত্র ২ জয় পেয়েছে।

কেশবপুর  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১টির মধ্যে চারটিকে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা, চারটিতে বিদ্রোহী এবং দু’টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বুধবার রাতে বেসরকারিভাবে এই ফল জানা গেছে। কেশবপুর সদর ইউনিয়নের ফলাফল এখনও জানা যায়নি।

বিজয়ী প্রার্থীরা হলেন, ত্রিমোহিনী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আনিছুর রহমান (আনারস), সাগরদাঁড়িতে বিদ্রোহী প্রার্থী কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত (চশমা), মজিদপুরে বিএনপি নেতা হুমায়ূন কবীর পলাশ (আনারস) বিদ্যানন্দকাটিতে বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন (আনারস), মঙ্গলকোটে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস (নৌকা), পাঁজিয়ায় জসীম উদ্দীন (নৌকা) সুফলাকাটিতে বিদ্রোহী প্রার্থী এস এম মুনজুর রহমান (চশমা), গৌরীঘোনায় এস এম হাবিবুর রহমান (নৌকা), সাতবাড়িয়ায় বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু (স্বতন্ত্র) ও হাসানপুরে তৌহিদুজ্জামান (নৌকা)।

যশোর জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া যশোর সদর ও কেশবপুরের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফল নিয়ে কোন বিতর্ক হওয়ার কথা নয়। এ ফলাফল গ্রহণ করে প্রার্থীদের সন্তুষ্ট থাকা উচিত বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *