নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে ফেনসিডিলের কারখানা আবিষ্কার হয়েছে।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল বাহাদুরপুর রোডে গোলাম মোরশেদের তিন তলা বাড়ির নিচ তলায় অভিযান চালিয়ে এ ফেনসিডিলের কারখানা আবিষ্কার করেন।
আবিষ্কৃত ফেনসিডিল কারখানা থেকে পুলিশ ৯৭ বোতল ফেনসিডিল, ৩২৮টি খালি ফেনসিডিলের বোতল, ৫ (পাঁচ) লিটার তরল পর্দাথ, ১ টি sinamin Chlorpheniramine Maleate USP. 100 ML. সিরাজ, ১ টি কসটেপ ও ১কেজি চিনি জব্দ করেছে।
এসময় কারখানায় ফেনসিডিল তৈরির সময় পুলিশ মনিরুজ্জামান ওরফে কালু (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। আটক কালু বেনাপোল সাদিপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে।
বেনাপোলে পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল দুর্গাপুর রোডের মুখে গোলাম মোরশেদের তিন তলা বাড়ির নিচে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ফেনসিডিল তৈরির উপাদান, ৯৭ বোতল ফেনসিডিল ও ৩২৮ বোতল ফেন্সিডিলের খালি বোতলসহ মনিরুজ্জামান কালু নামে একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দেয়া হয়েছে। তবে এ অবৈধ কারবারের সাথে আর কারা জড়িত আছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটককৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।