শাহ আমানতে ১০ কেজি স্বর্ণেরবার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা।

বিমানটি দুবাই থেকে বাংলাদেশে আসে সকালে। তবে এসব স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে কর্মকর্তারা কাউকে আটক করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে কর্মকর্তারা।

শনিবার সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *