যশোরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে দেড় কেজি গাঁজাসহ ফিরোজ আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মঙ্গলবার  সকাল ছয়টার দিকে জেলার চুড়ামনকাটি দাসপাড়ায় চাকলাদার মার্কেটের সামনে অভিযান চালিয়ে যশোরের র‌্যাব সদস্যরা তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করেন। আটক ফিরোজ আলী যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আবদুল হাকিমের ছেলে।

 

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান বলেন, আটককৃত যুবক যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃত যুবক যশোর-ঝিনাইদহ সড়কের চুরোমনকাটি দাসপাড়ায় চাকলাদার মার্কেটের সামনে মাদকদ্রব্য কেনাবেচা করছে। সাথে সাথে সেখানে ফোর্স পাঠিয়ে তাকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *