যশোরে ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ৬০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা সোমবার সকাল সাড়ে দশটার দিকে যশোর সদর উপজেলার রাজারহাট টু মনিরামপুর সড়কের কুয়াদা বাজার ইউনূসের দোকানের সামনে অভিযান চালিয়ে এসব মাদক কারবারীদের এ বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আটক করেন। এ সময়ে মাদক কারবারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, ১। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের রামভদ্রপুর পূর্বপাড়ার ইমাম সরদারের ছেলে আলী হোসেন(৪০), ২। একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সুমন হোসেন(২৫)ও ৩। যশোর শার্শা উপজেলার লাউতলা সরদার পাড়া এলাকার জালাল শেখের ছেলে রাজু আহম্মেদ (২৩)।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা যশোর অঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। সোমবার (০৬ ডিসেম্বর ২১) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তিন মাদক কারবারি যশোর সদর উপজেলার কুয়াদা বাজার এলাকায় ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এসময় যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে অভিযানে পাঠালে তারা তাদের কে ৬০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *