যশোর র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল-চোরাই মোটরসাইকেলসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর র‌্যাব ৬ এর সদস্যরা জেলার চৌগাছা ও কেশবপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, একটি চোরাই মোটরসাইকেলসহ দু’জন কে আটক করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত দশটার মধ্যে চৌগাছা ও কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য ও চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করেন।

যশোর র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে,

শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে জেলার কেশবপুর উপজেলার ফায়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেন্সিডিলসহ আবু দাউদ  (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করেন র‌্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী আবু দাউদ সাতক্ষীরা জেলার সদর উপজেলার যোগরাজপুর এলাকার আব্দুল্লাহ মোড়লের ছেলে।

মাদক ব্যবসায়ী আবু দাউদ

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে অপার একটি অভিযানে র‌্যাব-৬ এর সদস্যরা জেলার চৌগাছা উপজেলার পৌরসভা গেটের সামনে থেকে এহাসান জামিল (২৪) নামে এক যুবককে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেন। আটক এহেসান জেলার চৌগাছা উপজেলার পাইকপাড়া দেলোয়ার হোসেনের ছেলে।

চোরাই মোটরসাইকেলসহ আটক এহাসান
চোরাই মোটরসাইকেলসহ আটক এহাসান

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান, আটককৃতরা যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত জেলার কেশবপুর ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে ও চুরির মামলা দিয়ে কেশবপুর থানা ও চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *