নিজস্ব প্রতিনিধি: যশোর শহরের স্টেশন এলাকার রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ ব্যক্তির সুচিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশের ইন্সপেক্টর জেনারেলের সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জা।
এর আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান সাতক্ষীরা থেকে যশোরে আসার পথে ওই বৃদ্ধাকে কাতরানো অবস্থায় রাস্তার পাশে দেখে তিনি সাথে সাথে র্যাব-৬ সদস্যদের নিয়ে তিনি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ কর্মকর্তা অসুস্থ ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করলেও বৃদ্ধ কিছুই বলতে পারেননি।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের সহধর্মিনী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জার নজরে আসে। বিষয়টি তিনি মানবিক দৃষ্টিতে দেখার জন্য যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে নির্দেশ দেন। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ওই বৃদ্ধের খোঁজ-খবর নেন ও বৃদ্ধের সুচিকিৎসার দায়িত্বভার নেওয়ার প্রকাশ করেন। পুলিশ সুপার বৃদ্ধ ব্যক্তির দেখভাল এবং পুনাক সভানেত্রীর ব্যবস্থাপনায় সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার রাত্রে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল বেলাল হোসাইনের উদ্ধার হুয়াওয়ে বৃদ্ধাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দেখতে যান। এ সময় তিনি ইন্সপেক্টরজেনারেলের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী মিসেস জীশান মীর্জার পক্ষ থেকে বিভিন্ন প্রকার ফল, জুস ও খাবার সামগ্রী নিয়ে যান।
যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে আমি সাতক্ষীরা থেকে যশোরে আসার পথে ওই বৃদ্ধাকে কাতরানো অবস্থায় রাস্তার পাশে দেখি। কাছে যেয়ে দেখি তার দেহের বেশ কিছু জায়গায় পচন ধরেছে। তিনি সেখানেই মল-মূত্র ত্যাগ করে জীর্ণশীর্ণ ভাবে পড়ে আছে। তার পাশে দুর্গন্ধে যাওয়া যাচ্ছিল না। তারপরও নাক চেপে ধরে তার পাশে গেলাম। তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তিনি কোনো কথাই বলতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে হয়তো বা তার পরিবারের লোকজন তার এই অবস্থা দেখে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। এরপর সাথে সাথে আমি আমার কোম্পানির র্যাব-৬ সদস্যদের নিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। বৃদ্ধাকে আমাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার চিকিৎসা ভার নিতে চান, সেটা খুবই ভালো। আমাদের মাধ্যমে তিনি তাকে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিতে পারবেন বলে জানান এ কর্মকর্তা।