ডায়াবেটিসের জন্য যে সবজিটি ম্যাজিকের মতো কাজ করে

নিউজটি শেয়ার লাইক দিন

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই এই রোগীরা প্রতিনিয়ত ওষুধ সেবন করতে হয়। বিশেষ করে অধিকাংশ রোগী এলোপ্যাথিক ওষুধের ওপর নির্ভরশীল। বিজ্ঞানীরা বলছে অনেক ভেষজ ও সবজি জাতীয় খাবার নিয়মিত খেলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সবজিগুলোর মধ্যে করলার তরকারি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত করলার তরকারি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছে গবেষকরা। তাছাড়া করোল খেলে দেহের মেদ ঝরানোর পাশাপাশি ক্যানসার, হাঁপানির মতো রোগ নিরাময়ে করলার খুবই গুরুত্ব রয়েছে।

বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ওবেসিটির শিকার। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্যও করলার রস খুব উপকারি।

করলার মধ্যে রয়েছে পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে।

হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস।

নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর হয়।
করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *