বেনাপোলে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরে বেনাপোলে দুই কেজি গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫)নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ বেনাপোল গাজীপুর গ্রামে সুফিয়ার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকৃত সোফিয়া বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের আকবরের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, আটককৃত সুফিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *