পুলিশকে ঢেলে সাজাতে ডিআইজির যশোর পরিদর্শন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের কর্মরত পুলিশ সদস্যদের কে ঢেলে সাজাতে যশোর পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের  ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম।

মঙ্গলবারে তিনি পুলিশ লাইন পরিদর্শনের পরে পুলিশ সুপারের কার্যালয় যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। 

সকাল সাড়ে নয়টায় তিনি যশোর পৌছালে জেলা পুলিশের পক্ষথেকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে পুলিশ লাইনস মাঠে অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) মোহাম্মদ বেলাল হোসাইননের নেতৃত্বে  বর্ণাঢ্য পুলিশ প্যারেড পরিদর্শন করেন ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বলেন ইন্সপেক্টর জেনারেল  দায়িত্বভার গ্রহণের পর-পরই বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজিয়েছে। সেই যুদ্ধে আমরা সকলেই সহযোদ্ধা। পুলিশ বিভাগ থেকে দুর্নীতির জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমি তার পক্ষ থেকে জানাতে চাই প্রতিটি পুলিশ সদস্যকে মাদক নির্মূল, অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করতে হবে। এটাই বর্তমান পুলিশের সবথেকে বড় চ্যালেঞ্জ। তা না হলে তাকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাড়ি গিয়ে অন্য কোন পেশায় তাকে নিয়ে যেতে হতে হবে।

বিশেষ কল্যাণ সভায় অন্যান্য অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার(সিআইডি)  জাকির হোসেন,  পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  (ডিএসবি) মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল ) মুকিত সরকার,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান, সহকারী পুলিশ সুপার,(মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন,  যশোর, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *