সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ১৯ যুবতীকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (৭অক্টোবর) সন্ধা ৭ টার দিকে দুই থেকে তিন বছর আগে ভারতে পাচার হয় এসব যুবতীকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা যুবক যুবতীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসিন্দা। তাদের বয়স ১৬ থেকে ৩০বছরের মধ্যে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্তের চোরাই পথ দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়। জাস্টিক অ্যান্ড কেয়ার ১২জনকে ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি ১ জনকে ও রাইটস যশোর ৬জনকে গ্রহন করে।
যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের মুম্বাই পুনে এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে উদ্ধার হওয়ারা বাংলাদেশি কিনা তা যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারীরা দেশে ফিরেছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৯ যুবতী নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদেরকে ৩টি বেসরকারী এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করবে বলে তিনি জানান।