স্টাফ রিপোর্টার: দোকানের মধ্যে ছোট ভাইকে ডেকে নিজের সহকর্মী আলামিন (২২) কে চাকু মেরে হত্যার চেষ্টা করেছে সানি (২৫) নামের এক যুবক। গুরুতর জখম অবস্থায় আলামিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দোকানের কর্মচারী সানিকে আটক করে স্থানীয়রা উত্তমমাধ্যম দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর আর এন রোড এ অবস্থিত শাহীন ইন্টার্নেশনাল মোটর পার্টসের দোকানে দীর্ঘদিন ধরে আলামিন ও সানি সেলসম্যান হিসেবে নিয়োজিত রয়েছে। গত দুদিন আগে একটি নাট পড়াকে কেন্দ্র করে দুই দোকান কর্মচারী সানি ও আলামিনের মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি নিয়ে দোকান মালিক মুক্তার আলী ডাবলু সানিকে তার দোকান থেকে বের করে দিতে উদ্যত হয়। এসময় সানি বিষয়টি তার ছোট ভাই বনিকে কে জানালে বনি দোকান মালিক মুক্তার আলী ডাবলু ও দোকান কর্মচারী আলামীনের উপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে যশোর আর এন রোডে অবস্থিত শাহীন ইন্টার্নেশনাল আসে সানির ছোট ভাই বনি। বনি অপর কর্মচারী আলামিনের কাছে জানতে চাই কেন তার বড় ভাই সানিকে দোকান থেকে তাড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা বাদে। একপর্যায়ে বনি তার পকেট থেকে চাকু বের করে তার পেটে মারে । এসময় আলামিন সরে গেলে চাকু তার উরুতে লাগে। ঘটনার পরপরই বনি ঘটনাস্থল ত্যাগ করেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে সানিকে আটক করে উত্তম মাধ্যম দেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেয়।
শাহিন ইন্টারন্যাশনালের মালিক মুক্তার আলী ডাবলু কাছে জানতে চাইলে তিনি বলেন, গত দুদিন আগে দোকানের একটি নাট পড়ে যাওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারী আলামিন ও সানির মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে তার দোকানের কর্মচারী সানির ছোট ভাই বনি দোকানে এসে আল-আমিনকে চাকু মারে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেয়ার পরে সুস্থ আছেন বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো বিষয়টি জানি না।তবে বিষয়টি থানায় জানালে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।