মহেশপুরে গলায় ফাঁস দিয়ে প্রেমিক -প্রেমিকার আত্মহত্যা 

নিউজটি শেয়ার লাইক দিন
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে গলাই ফাঁস নিয়ে আবু সাইদ (১৮) ও  সোহানা খাতুন (১৬) নামে দুই প্রেমিক – প্রেমিকা আত্মহত্যা করেছে। তারা দুজনে সম্পর্ক বিয়াই- বিয়ান।
শনিবার সকালে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল চাপাতলা গ্রামের আল আমিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সাইদ আল আমিনের চাচাতো ভাই এবং সোহানা তার বউ এর ছোট বোন।
নিহত আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে। স্থানীয়রা জানিয়েছে, সোহানা তার বোন দুলাভাই আল আমিনের বাড়ি চাপাতলায় প্রায়ই বেড়াতে আসতো। এবং সেখানে এসে আল আমিনের চাচাতো ভাই সাইদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দু’জনের এমন সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে নেয়নি। কয়েকদিন আগে সোহানা তার বোন দুলাভাই এর বাড়িতে বেড়াতে আসে। এরপর ১৩ই আগস্ট শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় তারা দু’জন রান্না ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 মহেশপুর থানার অফিস ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তারা দুজনে মিলেই আত্মহত্যা করেছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *