যশোরের আলোচিত মাদক ব্যবসায়ী নাহার ১শ’ পিচ ইয়াবাসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বহুল আলোচিত নারী মাদক ব্যবসায়ী নাহার ওরফে নুর নাহার(৫২) ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। নুর নাহার ঐলাকার মৃত্যু মনোয়ার হোসেন বাবলার স্ত্রী।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা রেলগেট রায়পাড়া কয়লা পট্টি এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করে। এসময় গোয়েন্দা পুলিশের সদস্যরা তার ছেলে মনির হোসেন অন্তর(৩০)কে ও আটক করেন।

 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপণ কুমার সরকার বলেন, মাদক সহ আটক হওয়া মা ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মায়ের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে ও ছেলের নামে তিনটি মাদক মামলা। সব মামলায় জামিন পেয়ে তারা আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটক মাদক ব্যবসায়ীর বাড়িতে ইয়াবা ট্যাবলেট রয়েছে।

এ সময় যশোর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রইচ আহমেদ, এএসআই (নিঃ) নিরমল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম সেখানে পাঠানো হয়। একপর্যায়ে সেখানে অভিযান চালিয়ে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ছেলেকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে আরেকটি মাদক মামলা দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *