আবারো সভাপতি মিলন সম্পাদক শাহীন চাকলাদার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে আওমীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবারো মনোনিত হলেন সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং সম্পাদক হলেন শাহীন চাকলাদার।  বুধবার যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন। সব মিলিয়ে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আজ ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুল মজিদ, হায়দার গণি খান পলাশ, একেএম খয়রাত হোসেন, আব্দুল খালেক, অ্যাডভোকেট আলী রায়হান ও গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এস এম আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে। আর প্রচার সম্পাদক করা হয়েছে মুন্সি মহিউদ্দিনকে।

এছাড়া সম্মেলন থেকে সদস্য হিসেবে ইসমাত আরা সাদেক, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন ও রনজিৎ কুমার রায়ের নাম ঘোষণা করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *