যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে যশোর সদর উপজেলার ঝাউদিয়া এলাকার রেজাউলের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার রাস্তার ওপরে অভিযান চালিয়ে তাদের আটক করে যশোর র‌্যাব-৬ সদস্যরা। আটককৃতরা হলেন, ১। মোঃ আব্দুল কাদের (৩০), পিতা-মৃত- সাখাওয়াত হোসেন, মাতা- রাজিয়া বেগম, সাং- ঝাউদিয়া, ২। আহম্মেদ রিয়াদ হাসান (২১), পিতা-মোঃ মুকুল হোসেন, মাতা- মোসাঃ আলেয়া বেগম, সাং- ফরিদপুর ৮নং ওয়ার্ড, উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, আটক দুইজনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।শুক্রবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা মাদক কেনা বেচার জন্য ঝাউদিয়া এলাকায় অবস্থান করছে। এসময় সেখানে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার সকালে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *